হোম / প্রকাশিত বই / আল আযকার ইমাম নববী (সংক্ষিপ্ত) pdf

আল আযকার ইমাম নববী (সংক্ষিপ্ত) pdf

আল আযকার ইমাম নববী

আল আযকার ইমাম নববী রহ. এর অনবদ্য একটি সংকলন। এতে দৈনন্দিনের যাবতীয় আমল ও দুআ‘সহ জীবনের সার্বিক বিষয়ের সমাধান এতে রয়েছে। লেখক কিতাবটিতে একথা বুঝাতে সক্ষম হয়েছেন যে, দুআ‘ই মানব-জীবনের মূল চালিকা শক্তি। তাই কিতাবটি বিশ্বের প্রায় সকল মুসলমানের ঘরেই পাওয়া যায়।

এই কিতাবের একটি  মৌলিক বৈশিষ্ট হলো, এতে প্রায় দুআ‘র সকল বিষয়ই স্থান পেয়েছে। বাদ পড়েছে এমন সংখ্যা খুবই কম। সাথে সাথে এই কিতাবে ইসলামী আদাব-আখলাকও শিক্ষা দেওয়া হয়েছে খুব গুরুত্বের সাথে। বিশেষত: কিতাবের সালাম অধ্যায়টি বারবার পড়ার মত একটি বিষয়।

আল আযকার ইমাম নববী কিতাবের আরবী সংক্ষেপণ

আমরা ‘আল আযকার ইমাম নববী’ কিতাবটির একটি মুখতাসার বা সংক্ষিপ্ত রচনা করেছি। কিতাবটির সংক্ষেপণ আরবীতেই করা হয়েছে। মূলত: মাদরাসার তালিবুল ইলমদের প্রতি লক্ষ করে উক্ত মুখতাসার বা সংক্ষিপ্তটি রচনা করা হয়েছে।

অনেক ভাই এমন চান যে, আল আযকার ইমাম নববী তো অনেক বিস্তৃত একটি কিতাব। দারুল মিনহাজের ছাপা তো প্রায় হাজার পৃষ্ঠার কাছা-কাছি। এত বড় কিতাব থেকে আমাদের ইস্তেফাদা অনেক কঠিন ও দুরুহ ব্যাপার।

তাই প্রিয় তালিবুল ইলম ভায়েরা সহজ ও সংক্ষিপ্ত কিতাব চান। সেলক্ষেই আমরা এর মুখসাতার লেখার চেষ্টা করেছি। যাতে এটি পকেটে রেখে রেখে সদা-সর্বদা এবং পাঁচ ওয়াক্ত নামাজ ও সকাল-সন্ধায় অনায়াসেই আমল করা যায়।

আল আযকার ইমাম নববী কিতাবের আরবী সংক্ষেপণ এর বৈশিষ্ট

১. কিতাবটির পৃষ্ঠা সংখ্যা ৪০।

২. ‘আল আযকার ইমাম নববী’ কিতাবের সকল দুআ‘ই এতে রয়েছে। বাদ তো পড়েনি বড়ং আরো কিছু সংযুক্ত করা হয়েছে।

৩. সকল দুআ‘র শেষেই হাওয়ালা উল্লেখ করা হয়েছে।

৪. দুআ‘র সাথে সাথে একেবারে এক দুই শব্দে তার ফযিলতও উল্লেখ করা হয়েছে।

৫. কোথাও কোথাও গুরুত্বের বিচারে ফযিলতের পূর্ণ হাদীসটিই উল্লেখ করা হয়েছে।

৬. পড়ার সুবিধার্থে  খুবই সুন্দরভাবে সাবলীল একটি তারতীব দেওয়া হয়েছে।

৭. ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত সকল অবস্থার সকল দুআ‘ স্টেপ বাই স্টেপ একের পর এক উল্লেখ করা হয়েছে। এতে যে কেউ (তালিবুল ইলম) কিতাবটি হাতে নিয়ে দৈনন্দিনের আমলগুলো খুবই সুন্দরভাবে আমল করতে পারবে। বইটি তাকে গাইড করবে কোনটার পর কোনটা পড়বে।

আল্লাহ্ তায়ালা আমাদের এই খেদমতটুকু কবুল করুন, আমীন।

 ডাউনলোড 

আহলে সালাফ মিডিয়া সার্ভিসের সাথে থাকার জন্য অসংখ্য জাযাকাল্লাহ্।

Check Also

হাদীস শাস্ত্রে আবু হানীফা রহ.

হাদীস শাস্ত্রে আবু হানীফা রহ. হাদীস শাস্ত্রে আবু হানীফা রহ. এক কিংবদন্তী অমর ও মহা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!