প্রশ্ন :
খাওয়ার সময় দুই হাটু উঠিয়ে বসা কি সুন্নত? আমরা ছোট বেলা থেকে শুনে আসছি যে, খাওয়ার সময় দুই হাটু উঠিয়ে বসা সুন্নত। কওমী মাদরাসার নূরাণী পাঠ্য পুস্তকের বইয়ের মধ্যেও খাওয়ার সময় দুই হাটু উঠিয়ে বসা সুন্নত বলা হয়েছে। সেখানে শিরোনামই রয়েছে, বসার আদব তিন প্রকার: দুনু হাটু উঠিয়ে খাওয়ার সময়।
হুজুরের কাছে আমার জানার বিষয় হলো, খাওয়ার সময় দুই হাটু উঠিয়ে বসা কি সুন্নত? দলীলের আলোকে বিস্তারিত জানালে খুশি হবো। আল্লাহ্ হযরতকে হায়াতে তায়্যিবাহ্ দান করুন –আমীন।
মুহাম্মদ, নাটোর থেকে
উত্তর :
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العلمين والصلاة والسلام على نبيه الكريم أم بعد
খাওয়ার সময় দুই হাটু উঠিয়ে বসা কি সুন্নত?
Is it recommended to sit with both legs raised while eating? Let’s discuss this in a bit. Firstly, we’d like to talk about the proper etiquette and manners of eating.
খাওয়ার সময় দুই হাটু উঠিয়ে বসা সু্ন্নাহ্ সম্মত কি না তা আমরা একটু পর আলোচনা করছি। প্রথমত: খাবার কিভাবে খাওয়া উচিত সে সম্পর্কে কিছু আলোচনা করতে চাই।
খাবার কিভাবে খাওয়া উচিত
عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ، قَالَ: كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَصْعَةٌ يُقَالُ لَهَا الْغَرَّاءُ يَحْمِلُهَا أَرْبَعَةُ رِجَالٍ، فَلَمَّا أَضْحَوْا وَسَجَدُوا الضُّحَى أُتِيَ بِتِلْكَ الْقَصْعَةِ – يَعْنِي وَقَدْ ثُرِدَ فِيهَا – فَالْتَفُّوا عَلَيْهَا، فَلَمَّا كَثَرُوا جَثَا رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم فَقَالَ أَعْرَابِيٌّ: مَا هَذِهِ الْجِلْسَةُ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ جَعَلَنِي عَبْدًا كَرِيمًا، وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا عَنِيدًا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كُلُوا مِنْ حَوَالَيْهَا، وَدَعُوا ذِرْوَتَهَا، يُبَارَكْ فِيهَا
আব্দুল্লাহ ইবনু বুসর (রাঃ) সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি বড়ো কড়াই ছিলো। তা চারজন লোক বহন করতো। পাত্রটির নাম ছিলো ’গাররাআ।’ বেলা কিছুটা উপরে উঠলে এবং লোকদের চাশতের সালাত আদায় শেষ হলে পাত্রটি নিয়ে আসা হলো। অর্থাৎ তাতে ঝোল মিশ্রিত রুটি ছিলো। লোকেরা এর চারিদিকে বসলো।
লোকের আধিক্যের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু গেড়ে বসলেন। এক বেদুঈন বললো, এটা কিভাবে বসা হলো! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ নিশ্চয়ই মহান আল্লাহ আমাকে ভদ্র ও সম্মানিত বান্দা বানিয়েছেন। তিনি আমাকে অবাধ্য ও উচ্ছৃঙ্খল বানাননি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ পাত্রের কিনারা থেকে খাও এবং মধ্যখান ছেড়ে দাও। এতে বরকত হবে। -আবু দাউদ ৩৭৭৩
عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ يَقُوْلُ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم لاَ آكُلُ مُتَّكِئًا.
আবূ জুহাইফাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি হেলান দিয়ে খাদ্য গ্রহণ করি না। -সহীহ্ বুখারী ৫৩৯৮
عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لِرَجُلٍ عِنْدَه“ لاَ آكُلُ وَأَنَا مُتَّكِئٌ.
আবূ জুহাইফাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ছিলাম। তিনি তাঁর নিকট উপবিষ্ট জনৈক ব্যক্তিকে বললেনঃ হেলান দেয়া অবস্থায় আমি খাবার খাই না। -সহীহ্ বুখারী ৫৩৯৯
কিভাবে বসে খাওয়া সুন্নত
খাওয়ার সময় যেসব পদ্ধতিতে বসে খাওয়া মুস্তাহাব, সুন্নত ও আদব :
১. দুই হাঁটু ও পায়ের পাতার উপর (নামায পড়ার মত) বসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরুপ বসেছেন এবং এরুপ বসে বলেছেন,
إِنَّ اللَّهَ جَعَلَنِي عَبْدًا كَرِيمًا، وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا عَنِيدًا
নিশ্চয়ই মহান আল্লাহ আমাকে ভদ্র ও সম্মানিত বান্দা বানিয়েছেন। তিনি আমাকে অবাধ্য ও উচ্ছৃঙ্খল বানাননি। -আবু দাউদ ৩৭৭৩
২. উভয় পায়ের নলাকে খাড়া রেখে উভয় পাছার উপর বসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বসে খেজুর খেয়েছেন। আনাস (রা.) বলেন,
أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم مُقْعِيًا يَأْكُلُ تَمْرًا .
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুই পা (গোছা) খাড়া করে উপরি বসে খেজুর খেতে দেখেছি। -সহীহ্ মুসলিম ২০৪৪
৩. বাম পা বিছিয়ে, ডান পা দাড় করিয়ে বসা। তবে খাওয়ার সময় এভাবে বসা সম্পর্কে বর্ণিত হাদীসটি দুর্বল। উলামায়ে কেরাম এভাবে বসাকে মুস্তাহাব বলেছেন। তবে খাওয়ার সময় এক হাঁটু উঠিয়ে এভাবে বসতে চাইলে যথাসম্ভব দেহের নিম্নাংশ কাপড় দিয়ে ঢেকে নেবে। যেন কোনো অশোভনীয় দৃশ্যের সৃষ্টি না হয়।
فيض القدير 6/566، تحت حديث: 6873
قال الزين العراقي: وروى ابن الضحاك في الشامل عن أنس بسند ضعيف: كان إذا قعد على الطعام استوفز على ركبته اليسرى وأقام اليمنى كما يفعل العبد.
المغني عن حمل الأسفار (بيان أخلاقه آدابه في الطعام)
روى الضحاك في الشمائل من حديث أنس بسند ضعيف كان إذا قعد على الطعام استوفز على ركبته اليسرى وأقام اليمنى كما ثم قال إنما أنا عبد آكل كما يأكل العبد وأفعل كما يفعل العبد
عمدة القاري شرح صحيح البخاري 13/408 ، دار الفكر
المستحب في صفة الجلوس للآكل أن يكون جاثيا على ركبتيه وظهور قدميه أوينصب الرجل اليمني ويجلس على اليسرى
إحياء علوم الدين 2/5 دار الحديث قاهرة
كان رسول الله صلى الله عليه وسلم ربما جثا للأكل على ركبتيه و جلس على ظهور قدميه وربما نصب رجله اليمني وجلس على اليسرى (قلت: لم أجد في الحديث أنه ربما نصب رجله اليمني وجلس على اليسرى للأكل. والله أعلم بالصواب)
تكملة فتح الملهم 4/31 زكريا بكدبو
وذكر العلماء أن أدب الطعام أن يجلس الرجل جاثيا على ركبتيه و ظهور قدميه أو ينصب الرجل اليمني ويجلس على اليسرى
খাওয়ার সময় দুই হাটু উঠিয়ে বসা সুন্নত কথাটি ভুল
খাওয়ার সময় দুই হাটু উঠিয়ে বসা সুন্নত কথাটি একেবারেই ভুল। এ মর্মে না কোন হাদীস আছে, আর না কোন আলেমের বক্তব্য আছে। এটা মানুষের মুখে মুখে প্রচারিত একটি ভিত্তিহীন কথা। সুতরাং খাওয়ার সময় দুই হাটু উঠিয়ে বসা সুন্নত বলাটা হবে মারাত্নক বোকামী ও মূর্খতা। তাই এভাবে বসা থেকে বিরত থাকা উচিত। কেননা এভাবে বসলে অনেক সময় দৃষ্টিকটু অবস্থা সৃষ্টি হয়।
فتاوى دار العلوم ديوبند 16/48 مكتبة دارالعلوم ديوبند
شرح شرعة الاسلام میں ھے کہ کھا نے کے وقت تکيہ لگا کر نہ بیٹھے ، کيونکہ تکيہ لگا کر کھانا سے آنحضرت صلی اللہ عليہ وسلم نے منع فرمايا ہے اور چھار زانوں بيٹھنا بھی بلا ضرورت اچھا نہيں ہے، اور بہ ضرورت درست ہے ۔ بلکہ مستحب اور موافق طريقہ سنت يہ ہے کہ کھا نے کے وقت دو زانوں بيٹھے يا دائيں پيرکو کھڑا کرے اور بائيں پير پر بيٹھے يا اُکڑوں بيٹھے يہ صورتيں درست ہے اور حضرت صلی اللہ عليہ وسلم سے ثابت ہے۔
حاشيه فتاوى دارالعلوم ديوبند 16/49 مكتبة دار العلوم دوبند
قال الشيخ مولانا سعيد أحمد بالن بوري: اُکڑوں بيٹھ کر کھانا مسنون نہيں حضرت مولانا محمد تقی عثمانی صاحب زيدمجدم ہم فرما تے ہيں( اصلاحي خطبات 5/177) کہ مجھے ايسی کوئی حديث نہيں ملي جس ميں حضور اقدس صلی اللہ عليہ وسلم کا اکڑوں بيٹھ کر کھانا ثابت ہو…. لهذا يہ جو مشہور ہے کہ اکڑوں بيٹھ کر کھانا سنت ہے يہ درست نہيں۔ اور غلط فہمي کی وجہ يہ ہوئی کہ غير اہل لسان اردو بولنے والے اکروں کا مطلب يہ سمجھتے ہيں کہ دائے پير کو کھرا کرے اور بائيں پير پربيٹھے ، حا لانکہ يہ اکڑوں بيٹھنا نہيں ہے ۔
খাওয়ার সময় দুই হাটু উঠিয়ে বসা সুন্নত সম্পর্কে মাওলানা আব্দুল মালেক দা. বা. এর বক্তব্য
মারকাযুদ দাওয়াহ্ আল-ইসলামিয়া এর আমীনুত তা‘লীম হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব দা. বা. বলেন,
‘দু হাঁটু উঠিয়ে বসা তো একেবারেই উচিত নয়। ‘খাবারের সময় এভাবে বসা সুন্নত’ ধারণাটি একেবারেই প্রমাণহীন কথা। এটা কেবল মুখে মুখে প্রচারিত একটি কথা, যার কোনো ভিত্তি নেই’।
বক্তব্যটি মাসিক আল কাউসারে প্রকাশিত হয়েছে। দেখুন, কিছু আদব- মাওলানা আব্দুল মালেক
খাবার খাওয়ার সর্বোত্তম সুন্নত পদ্ধতি
খাবার খাওয়ার সর্বোত্তম সুন্নত পদ্ধতি হলো, দুই হাটু বিছিয়ে নামাজের মত করে বসা। নবীজী এভাবে বসে খেতেন। আর উভয় পায়ের নলাকে খাড়া রেখে উভয় পাছার উপর বসে খাওয়ার পদ্ধতিটি যদিও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রয়েছে কিন্তু নবীজীর বসার এই পদ্ধতিটি শুধু খেজুর খাওয়ার সময় পাওয়া যায়। সাধারণ খাবার খাওয়ার সময় এভাবে বসেছেন মর্মে কোন বর্ণনা পাওয়া যায় না।
বাকী থাকল তৃতীয় পদ্ধতিটি অর্থাৎ, ডান পা উঠিয়ে বাম পা বিছিয়ে খাওয়া। হাদীসের এই বর্ণনাটি দুর্বল। তাই নি:সন্দেহে বলা যায় যে, প্রথম পদ্ধতি তথা নামাজের মত করে বসে খাওয়াটাই সর্বোত্তম সুন্নত পদ্ধতি। আল্লামা ইবনুল কাইয়্যিম রহ. বলেন,
ويُذكر عنه أنه كان يجلس للأكل مُتَورِّكاً على ركبتيه، ويضعُ بطنَ قدمِه اليُسْرى على ظهر قدمه اليمنى تواضعاً لربه عَزَّ وجَلَّ، وأدباً بين يديه، واحتراماً للطعام وللمؤاكِل، فهذه الهيئة أنفعُ هيئات الأكل وأفضلُها، لأنَّ الأعضاء كلها تكون على وضعها الطبيعى الذى خلقها الله سبحانه عليه مع ما فيها من الهيئة لأدبية، وأجودُ ما اغتذى الإنسان إذا كانت أعضاؤه على وضعها الطبيعى
ولا يكون كذلك إلا إذا كان الإنسان منتصباً الانتصابَ الطبيعى، وأردأ الجلسات للأكل الاتكاءُ على الجنب، لما تقدم من أن المَرِىء، وأعضاء الازدراد تضيقُ عند هذه الهيئة، والمَعِدَةُ لا تبقى على وضعها الطبيعى، لأنها تنعصر مما يلى البطن بالأرض، ومما يلى الظهر بالحجاب الفاصل بين آلات الغذاء، وآلات التنفس. زاد المعاد 4/20، المؤسسة الرسالة.
والله أعلم بالصواب
তথ্যসূত্র
ফাতাওয়া দারুল উলূম যাকারিয়া ৬/৫২৮-৫৩২ (বিস্তারিত আলোচনা); আবু দাউদ ৩৭৭৩; ইবনে মাজাহ ৩২৬৩; আল-মুগনী আনিল ইসফার ২/৪৬৬ (দারুল হাদীস); যাদুল মাআদ ৪/২০৩ (শুআইব আরনাউত); মিরকাত ৮/৮৯ (আশরাফিয়া); বাযলুল মাজহুদ ১১/৫০০; তুহফাতুল আহওয়াযি ৫/২৪৫; আল-মাউসুআতুল ফিক্বহিয়্যাহ্ আল-কুওয়াইতিয়্যাহ্ ১৫/২৭১; আল-ফিক্বহুল হানাফী ফি ছাওবিহীল জাদীদ ৫/৩১৬; ইসলাহী খুতুবাত ৫/১৭৭,১৭৮; কিতাবুন নাওয়াযেল ১৬/৪২
سنن أبي داود: 3773، سنن ابن ماجه : 3263.
المغني عن الإسفار فى تخريج ما فى الإحياء من أخبار 2/466 دار الحديث
زاد المعاد في هدي خير العباد 4/203 مؤسسة الرسالة
مرقاة المفاتيح شرح مشكاة المصابيح 8/89 المكتبة الأشرفية
بذل المجهود في حل سنن أبي داود11/500
تحفة الأحوذي شرح سنن الترمذي 5/245
الموسوعة الفقهية الكويتية 15/271 مادة : جلوس
الفقه الحنفي في ثوبه الجديد 5/316
اصلاحي خطبات 5/177، 178 نعيمية كتب خانه.
فتاوى دار العلوم زكريا 6/528-532 المكتبة الاشرفية
كتاب النوازل 16/42 زكريا بكدبو
Contact Us !
Welcome to ahlesalafmedia!
Please email us if you have any queries about the site, advertising, or anything else.
আহলে সালাফ মিডিয়া সার্ভিস Ahle Salaf Media Service
