হোম / পবিত্রতা অধ্যায় / অজুতে কোন অঙ্গ ধৌত করতে ভুলে গেলে কী করব?

অজুতে কোন অঙ্গ ধৌত করতে ভুলে গেলে কী করব?

প্রশ্ন:

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু

অজুতে কোন অঙ্গ ধৌত করতে ভুলে গেলে কী করব? আমি মুহা. বেলাল হুসাইন। কিশরগন্জ থেকে। আমার জানার বিষয় হলো, অজু করার পর মনে  হয়েছে যে, অজুর কোন একটি অঙ্গ ধৌত করা হয়নি। কিন্তু কোন্ অঙ্গ তা জানা নেই। যেমন: ধরুন অজু করা হয়েছে। এখন নিশ্চিতভাবে মনে হচ্ছে যে, অজুতে একটা অঙ্গ ধোয়া বাদ আছে। কিন্তু কোন্ অঙ্গ তা নির্দিষ্ট করতে পারছে না। এখন করণীয় কি? পূণরায় অজু করতে হবে? নাকি আগের চলবে?

উত্তর:

ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু

অজুতে কোন অঙ্গ ধৌত করতে ভুলে গেলে কী করব?

অজুতে কোন অঙ্গ ধৌত করতে ভুলে গেলে কী করব? এ প্রশ্নের উত্তর হচ্ছে শুধু বাম পা ধুয়ে নেয়া। এতেই অজু পূর্ণাঙ্গ হয়ে যাবে। অর্থাৎ, আগের অজুই চলবে। এক্ষেত্রে নতুন করে পুনরায় অজু করতে হবে না। কারণ, অজুর মধ্যে শেষ কাজ হচ্ছে, অজুর অঙ্গসমূহের সর্বশেষটি ধৌত করা। আর অজুর সর্বশেষ অঙ্গ হলো, পা। যেহেতু অজুতে কোন্ অঙ্গ ধোয়া বাদ আছে তা জানা নেই, তাই শেষ অঙ্গ ধৌত করে নিলেই চলবে। নিম্নে ফিক্বহের কিছু উদ্ধৃতি উল্লেখ করা হলো:

الأدلة :

 خلاصة الفتاوى : للعلامة طاهر بن عبد الرشيد البخاري المتوفى سنة 542هـ  1/18 (مكتبة رشيدية) لو تيقن أنه لم يغسل عضوا من أعضاء الوضوء لكن شك في ذلك العضو أنه أي عضو ذكر في مجموع النوازل أنه يغسل الرجل اليسرى.

 الفتاوى ا لبزارية : للعلامة محمد بن شهاب المعروف بابن البزار المتوفى سنة 867هـ 4/13

 فتح القدير للعلامة كمال الدين ابن الهمام رحمه الله تعالى المتوفى سنة 861هـ في فصل في نواقض الوضوء 1/48 (المكتبة الحقانية)

 الدر المختار 1/310 

رد المختار 1/310

-খুলাসাতুল ফাতাওয়া ১/১৮ (মাকতাবায়ে রশিদিয়া); ফাতাওয়ায়ে বাযযাযিয়া ৪/১৩; ফাতহুল কাদীর ১/৪৮ (মাকতাবায়ে হক্কানিয়া);  দুররে মুখতার ও ফাতাওয়ায়ে শামী ১/৩১০; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী ৪৭৮; ফাতাওয়ায়ে হাবিবিয়া ১/৯৮।

আহলে সালাফ মিডিয়া সার্ভিসের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Check Also

আল্লাহু আকবার বাক্যে আলিফ অথবা ‘বা’ টেনে পড়লে নামাজ ভেঙ্গে যাবে কি?

প্রশ্ন :  আল্লাহু আকবার বাক্যে আলিফ অথবা ‘বা’ টেনে পড়লে নামাজ ভেঙ্গে যাবে কি? জনৈক …

সালাফী আকীদা বনাম দেওবন্দী আকীদা, পর্ব- ৪

সালাফী আকীদা; মহান আল্লাহর আরেকটি বিশেষণ আরশের উপর ইসতিওয়া সালাফী আকীদা প্রসঙ্গে আরেকটি বিষয় সামনে আসে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!