হোম / প্রচলিত ভুল / রমযানের শেষ দশকে ইতেকাফ করার উপকারিতা কি?

রমযানের শেষ দশকে ইতেকাফ করার উপকারিতা কি?

প্রশ্ন: 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকুতুহু

হুযুর! আমি জানতে চাচ্ছিলাম,রমযানের শেষ দশকে ইতেকাফ করার উপকারিতা কি? ইতেকাফের ফযিলত কি? কি কি লাভ  ইতেকাফকারী অর্জন করবে?

উত্তর

ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

রমযানের শেষ দশকে ইতেকাফ করার উপকারিতা কি?

রমযান মাসের শেষ দশকে ইতেকাফ করার অনেক উপকারিতা রয়েছে। সবচেয়ে বড় তো হলো, ইতেকাফের মাধ্যমে নিজেকে আল্লাহর কাছে ন্যাস্ত করা হচ্ছে। একটা শিশু তার আকাংক্ষিত বস্তু পাওয়ার জন্য কত রকমের বায়না ধরে। না পাওয়া পর্যন্ত কান্নাকটি করতে থাকে। এক পর্যায়ে বাবার কাছ থেকে তা আদায় করেই নেয়। তো ইতেকাফও সেরকম। আল্লাহর কাছ থেকে আমার পাওনাগুলো নেয়ার আসল মওসুম হলো ইতেকাফ।

নিম্নে কিছু ইতেকাফের উপকারিতা উল্লেখ করা হলো:

রমযানের শেষ দশকে ইতেকাফ করার দ্বিতীয় উপকারিতা হলো, শবে কদর অন্বেষণ

অর্থাৎ, ইতেকাফকারী সহজেই শবে কদর অন্বেষণ করতে পারে। এটা অন্যদের জন্য কষ্টকর। আর ইতেকাফকারী মসজিদে সার্বক্ষণিক থাকার কারণে শবে করদ অন্বেষণটা তার জন্য অনেক সহজ।

عَنْ أَبِي سَلَمَةَ قَالَ سَأَلْتُ أَبَا سَعِيدٍ وَكَانَ لِي صَدِيقًا فَقَالَ اعْتَكَفْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْعَشْرَ الأَوْسَطَ مِنْ رَمَضَانَ فَخَرَجَ صَبِيحَةَ عِشْرِينَ فَخَطَبَنَا وَقَالَ إِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ ثُمَّ أُنْسِيتُهَا أَوْ نُسِّيتُهَا فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ فِي الْوَتْرِ وَإِنِّي رَأَيْتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَلْيَرْجِعْ فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً فَجَاءَتْ سَحَابَةٌ فَمَطَرَتْ حَتَّى سَالَ سَقْفُ الْمَسْجِدِ وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ وَأُقِيمَتْ الصَّلاَةُ فَرَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَسْجُدُ فِي الْمَاءِ وَالطِّينِ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ. بخاري: 2016

আবূ সা‘ঈদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে রমাযানের মধ্যম দশকে ই‘তিকাফ করি। তিনি বিশ তারিখের সকালে বের হয়ে আমাদেরকে সম্বোধন করে বললেনঃ আমাকে লাইলাতুল ক্বদর (-এর সঠিক তারিখ) দেখানো হয়েছিল পরে আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে।

তোমরা শেষ দশকের বেজোড় রাতে তার সন্ধান কর। আমি দেখতে পেয়েছি যে, আমি (ঐ রাতে) কাদা-পানিতে সিজদা করছি। অতএব যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে ই‘তিকাফ করেছে সে যেন ফিরে আসে (মসজিদ হতে বের হয়ে না যায়)।

আমরা সকলে ফিরে আসলাম (থেকে গেলাম)। আমরা আকাশে হাল্কা মেঘ খন্ডও দেখতে পাইনি। পরে মেঘ দেখা দিল ও এমন জোরে বৃষ্টি হলো যে, খেজুরের শাখায় তৈরি মসজিদের ছাদ দিয়ে পানি ঝরতে লাগল। সালাত শুরু করা হলে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে কাদা-পানিতে সিজদা করতে দেখলাম। পরে তাঁর কপালে আমি কাদার চিহ্ন দেখতে পাই।

এই হাদীস আমাদেরকে রমযানের শেষ দশকে ইতেকাফ করার উপকারিতা কি? তা বলে দিয়েছে। অর্থাৎ. শবে কদর অন্বেষণের মূখ্যম সময়, পদ্ধতি হলো ইতেকাফ।

ইতেকাফকারী অনেক গুনাহ্ থেকে বেঁচে যায়। আমল না করেও আমলের সাওয়াব পায়।

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ فِي الْمُعْتَكِفِ هُوَ يَعْكِفُ الذُّنُوبَ وَيُجْرَى لَهُ مِنْ الْحَسَنَاتِ كَعَامِلِ الْحَسَنَاتِ كُلِّهَا. ابن ماجه: 1781

ইবনু ’আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই’তিকাফকারী সম্পর্কে বলেনঃ সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে এবং নেককারদের সকল নেকী তার জন্য লেখা হয়।

এখঅনেও কিন্তু রমযানের শেষ দশকে ইতেকাফ করার উপকারিতা কি? তা বলা হয়েছে। অর্থাৎ, ইতেকাফকারী গুনাহ্ থেকে বেঁচে থাকে এবং অনেক আমল না করেও তার সওয়াব পেতে থাকে। যেমন: জানাযা ও রুগী দেখা।

রমযানের শেষ দশকে ইতেকাফ করার তৃতীয় উপকারিতা হলো, মসজিদে অবস্থান

অর্থাৎ, মসজিদে অবস্থান করাটাই তার জন্য ইবাদত। তাই সে ইবাদতে না থাকলেও অবসর সময়ে সে ইবাদতের সাওয়াব পেতে থাকে। হাদীস শরীফে এসেছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم‏ “‏صَلاَةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ وَصَلاَتِهِ فِي سُوقِهِ بِضْعًا وَعِشْرِينَ دَرَجَةً وَذَلِكَ أَنَّ أَحَدَهُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْمَسْجِدَ لاَ يَنْهَزُهُ إِلاَّ الصَّلاَةُ لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ فَلَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي الصَّلاَةِ مَا كَانَتِ الصَّلاَةُ هِيَ تَحْبِسُهُ وَالْمَلاَئِكَةُ يُصَلُّونَ عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي صَلَّى فِيهِ يَقُولُونَ اللَّهُمَّ ارْحَمْهُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ تُبْ عَلَيْهِ مَا لَمْ يُؤْذِ فِيهِ مَا لَمْ يُحْدِثْ فِيهِ”‏ ‏.‏ مسلم: 649

আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি মসজিদে জামা’আতের সাথে সালাত আদায় করলে তা তার বাড়ীতে বা বাজারে সালাত আদায় করার চেয়ে বিশগুণেরও অধিক মর্যাদা সম্পন্ন। কারণ কোন লোক যখন সালাতের জন্য ওযু করে এবং ভালভাবে ওযু করে মসজিদে আসে তাকে সালাত ছাড়া আর কিছুই মসজিদে আনে না; আর সে সালাত ছাড়া অন্য কোন উদ্দেশ্যও পোষণ করে না।

সুতরাং এ উদ্দেশে সে যখনই পদক্ষেপ করে তখন থেকে মসজিদে প্রবেশ না করা পর্যন্ত তার প্রতিটি নেকীর বদলে ঐ ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হয় এবং একটি করে পাপ মিটিয়ে দেয়া হয়। অতঃপর মসজিদে প্রবেশ করার পর যতক্ষণ সে সালাতের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ যেন সে সালাতরত থাকে। আর তোমাদের কেউ যখন সালাত আদায় করার পর সালাতের স্থানেই বসে থাকে ততক্ষণ পর্যন্ত মালায়িকাহ (ফেরেশতাগণ) তার জন্য এ বলে দু’আ করতে থাকে যে, হে আল্লাহ! তুমি তার তওবা কবুল করো। এরূপ দুআ ততক্ষণ পর্যন্ত করতে থাকে যতক্ষণ না সে কাউকে কষ্ট দেয় এবং যতক্ষণ পর্যন্ত ওযু নষ্ট না করে।

উক্ত হাদীসেও রমযানের শেষ দশকে ইতেকাফ করার উপকারিতা কি? তা স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ, মসজিদে অবস্থানটাই তার জন্য ইবাদত হচ্ছে। তাহলে আমরা কী বুঝতে পারলাম, রমযানের শেষ দশকে ইতেকাফ করার উপকারিতা কি? অনেক উপকারিতা রয়েছে। সবচেয়ে বড় হলো, ইবাদত না করেও অনবরত ইবাদতের সওয়াব পাওয়া যাচ্ছে। আল্লাহ্ তায়ালা আমাদেরকে রমযানের শেষ দশকে ইতেকাফ করার তৌফিক্ব দান করুন। আমীন।

আহলে সালাফ মিডিয়া সর্ভিসের সাথে থাকার জন্য জাযাকাল্লাহ্।

Check Also

আল্লাহু আকবার বাক্যে আলিফ অথবা ‘বা’ টেনে পড়লে নামাজ ভেঙ্গে যাবে কি?

প্রশ্ন :  আল্লাহু আকবার বাক্যে আলিফ অথবা ‘বা’ টেনে পড়লে নামাজ ভেঙ্গে যাবে কি? জনৈক …

সালাফী আকীদা বনাম দেওবন্দী আকীদা, পর্ব- ৪

সালাফী আকীদা; মহান আল্লাহর আরেকটি বিশেষণ আরশের উপর ইসতিওয়া সালাফী আকীদা প্রসঙ্গে আরেকটি বিষয় সামনে আসে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!