হোম / রুকইয়াহ্ শারইয়াহ্ / জিন, যাদুটোনা, বান; শরয়ী চিকিৎসা

জিন, যাদুটোনা, বান; শরয়ী চিকিৎসা

জিন, যাদুটোনা, বান; শরয়ী চিকিৎসা সম্পর্কে আমরা অনেকেই কিছুই জানি না। অথচ জীবনে আমাদের কিংবা আমাদের পরিবারের কারো না কারো এই সমস্যাগুলো হয়ে থাকে। এটা কেউ কোন কারণ ছাড়া যেমন মুবতালা হতে পারে, একইভাবে কেউ কারো সঙ্গে দুশমনি করেও এমনটি করে বসে।

তখন আমাদের দূর থেকে তেপান্তর দৌড়াতে হয়। ঘুরতে হয় এক হুজুর থেকে আরেক হুজুরের কাছে। কখনো পড়তে হয় ভূয়া লোকের খপ্পরে। কিংবা ধান্দাবাজ কবিরাজের কবলে।

চিন্তা-পেরেশানী আর মসীবতের প্রতি লক্ষ করে আমরাও ছুটতে থাকি। টাকা পয়সার কোন মায়া আমাদের থাকে না। যে যা বলে, যেখানে যেতে বলে সব জায়গায় হন্যে হয়ে ঘুরে বেড়াই এক টুকরো শান্তির জন্য।

এক পর্যায়ে আমরা ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরি, চোখে মুখে হতাশার ছাপ নিয়ে। কথা একটাই; কোন কাজ হয়নি। পরিশেষে আমরা দুআ‘, নামাজে মশগুল হই। তেলাওয়াতে মন দেই। কায়মনোবাকে রোনাযারী আর কান্নকাটি করতে থাকি।

কারণ, তখন আমাদের বুঝে আসে, আল্লাহই পারেন, আমাদের কে এই বিপদ থেকে মুক্ত করতে। ফলে তাই হয়। আল্লাহ্ও বান্দার কথা শুনেন। ডাকে সাড়া দেন। বিপদ দূর করে দেন।

কিন্তু দরকার তো ছিল, শুরুতেই রোনাযারী, নামাজ, তেলাওয়াতে মশগুল হয়ে যাওয়া। আল্লাহর থেকে সমাধান করে নেয়া। কিন্তু আমরা তা করি না। ফলে ক্লান্ত হয়ে পরি এবং একেবারে নি:স ও বিপর্যস্ত হয়ে যাই।

জিন, যাদুটোনা, বান; শরয়ী চিকিৎসা

তাই এ সকল ক্ষেত্রে আমাদের শরয়ী চিকিৎসার গুরুত্ত্ব অপরিসীম। আমরা যদি নিজেরা এগুলো আস্তে আস্তে অল্প অল্প করে শিখে নেই আর আমল করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ্, আমরা কখনোই খতিগ্রস্থ হবো না।

তাই আজকে আমি শুধু এমন একটা চিকিৎসার কথা বলব, যা আমরা সকলেই পারব। যারা পারি না, তারাও পারব। এখানে নিজে শেখার কোন কাজ নেই। ব্যস! নিয়ম মেনে কাজটি করলেই আমরা সফল হতে পারব -ইনশাআল্লাহ্।

মুতলাক রুকইয়াহ্

মুতলাক রুকইয়াহ্ হচ্ছে এমন একটা চিকিৎসা, যা দ্বারা জিন, যাদুটোনা, বান সবগুলোর এক সঙ্গে চিকিৎসা করা যায়। এমনকি এটা যদি কোন অস্বাভাবিক পাগলের উপরও প্রয়োগ করা হয়, তাহলে ইনশআল্লাহ্ আমাদের অভিজ্ঞতা বলে, আল্লাহ্ চাহে তো পাগলও সুস্থ হয়ে উঠবে।

মুতলাক রুকয়াইহ্ ও আমাদের করণীয়

একেবারে সিম্পল। নিচে দুইটি তেলাওয়াত দেয়া থাকবে। তেলাওয়াত দুইটি ডাউনলোড করে নিতে হবে। তারপর সকালের তেলাওয়াতটি সকালে এবং সন্ধার তেলাওয়াতটি সন্ধায় মাগরিবের আজানের কিছু পূর্ব থেকে, রোগী যে বাড়ীতে থাকে, তাতে বাজাতে হবে।

মনে রাখতে হবে, তেলাওয়াত শেষ হওয়ার কোন অবস্থাতেই তা বন্ধ করবে না। বরং সম্পূর্ণ শেষ হওয়ার পর তা বন্ধ করবে। তেলাওয়াত লম্বা হওয়ার দরুন ক্লান্ত হওয়া যাবে না।

তবে লক্ষণীয় যে, তেলাওয়াতটি বক্সে বাজাতে হবে। এতটুকু আওয়াজ দিবে, যাতে পুরা বাড়ীর এড়িয়াতে আওয়াজ পৌঁছায়। সুস্থ হওয়া পর্যন্ত তেলাওয়াতটি বাজিয়ে যাবে। ইনশাআল্লাহ্ রোগী অতি দ্রুত সুস্থ হয়ে উঠবে।

এখান থেকে ডাউনলোড করে নিন :

সকালের তেলাওয়াত ডাউনলোড

সন্ধার তেলাওয়াত ডাউনলোড

 

আহলে সালাফ মিডিয়া সার্ভিসের সাথে থাকার জন্য অসংখ্য জাযাকাল্লাহ্

Check Also

আল্লাহু আকবার বাক্যে আলিফ অথবা ‘বা’ টেনে পড়লে নামাজ ভেঙ্গে যাবে কি?

প্রশ্ন :  আল্লাহু আকবার বাক্যে আলিফ অথবা ‘বা’ টেনে পড়লে নামাজ ভেঙ্গে যাবে কি? জনৈক …

সালাফী আকীদা বনাম দেওবন্দী আকীদা, পর্ব- ৪

সালাফী আকীদা; মহান আল্লাহর আরেকটি বিশেষণ আরশের উপর ইসতিওয়া সালাফী আকীদা প্রসঙ্গে আরেকটি বিষয় সামনে আসে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!